সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাবুগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে জামায়াত প্রার্থীর মত বিনিময় সভা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর (বরিশাল-৩) বাবুগঞ্জ মুলাদী আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মত বিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর দিনভর তিনি
বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া সরকারি আবুল কালাম ডিগ্রী কলেজ, বাহেরচর ক্ষুদ্রকাঠী কাজলখান মাধ্যমিক বিদ্যালয়, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়, চর সাধুকাটি ফাজিল মাদ্রাসা, দক্ষিণ রাকুদিয়া বোর্ড স্কুল, ২৪ নং সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করছেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা আমির মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, দেহেরগতি ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা মাওলানা এরশাদ হুসাইন, সাধারণ সম্পাদক ইদ্রিস হাসান, ছাত্র শিবিরের সভাপতি আবু ইউসুফ প্রমূখ।

মত বিনিময় সভা শেষে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর সাংবাদিকদের বলেন, বিগত ৫৪ বছরেও এ দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি।
বাংলাদেশ জামায়াতে ইসলাম এ দেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার ক্ষমতায় আসলে দেশে দুর্নীতি চাঁদাবাজি লুটপাট কোন অন্যায় থাকবে না। বরিশাল -৩ আসনের জনগণ আমাকে তাদের মুল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে বাসিন্দাদের চাহিদা ও পরামর্শ মোতাবেক মানুষের কল্যাণে কাজ করব। এ আসনের সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত আসন উপহার দেয়ার কথাও বলেন তিনি।
################################

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে জামায়াত প্রার্থীর মত বিনিময় সভা।

আপডেট সময় : ১২:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫