সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত ও আধুনিক রহমতপুর গড়ার প্রত্যয় নিয়ে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী শিমুল শিকদার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার, ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা অনেক নির্বাহী কর্মকর্তা এলাকায় থাকতে পারেননি’, ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক উজিরপুরে নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার পর্নোগ্রাফি আইনের মামলায় জেলহাজতে প্রেরন বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বরিশালে ১২ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল, বরিশাল

বরিশাল নগরীতে পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে  আটক করেছে মেট্রোপলিটন পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) ও স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করেন।,তাদের কাজ থেকে ১২ কেজি ২০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক ই-মেইল বার্তায় এ সব তথ্য নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সেল।বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. ছগির হোসেনের নেতৃত্বে একটি টিম সোমবার রাত সোয়া ১০টার দিকে এয়ারপোর্ট থানাধীন কাশিপুর পশ্চিম ইছাকাঠি বরিশাল-ঢাকা মহাসড়কের ‘লাদেন সড়ক’ এলাকায় অভিযান চালিয়ে নোয়াখালীর চরজব্বার এলাকার নুর উদ্দিন (৩৪) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাভার্ড ভ্যানের কেবিন থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।একই রাতে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির এসআই গোলাম মো. নাসিম হোসেনের নেতৃত্বে আরেকটি টিম রাত সাড়ে ১০টার নগরীর ৯ নম্বর ওয়ার্ডস্থ হোটেল রোদেলার সামনে অভিযান পরিচালনা করে ঝালকাঠির নলছিটি উপজেলার মনির হোসেন বাবু (৩৫) নামের আরেক মাদক কারবারিকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।আটককৃত নুর উদ্দিন ও মনির হোসেন বাবুর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ১২ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৬:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫