সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই হবে-বরিশালে উপদেষ্টা সাখাওয়াত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ জাতীয় সংসদ নির্বাচন ফ্রেরুয়ারী তারিখের ঘোষিত সময়েই হবে। আর এত প্রাণের বিনিময়ে যে নির্বাচন হতে যাচ্ছে তার মধ্যদিয়ে গঠিত গণতান্ত্রিক সরকার জবাবদিহিতামূলক হবে, যা অতীতের সরকারের মত হবেনা। বরিশালে সফরে এসে একথা বলেন নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনালের এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ডাকসু নির্বাচনের বিষয় তাদের না। আর জাকসুতেও অনেকে কথা তুলেছিল আইনশৃঙ্খলা নিয়ে তা কিন্তু অবনতি হয়নি। অন্য কোন অভিযোগ যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আছেন তারা দেখবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বিভিন্ন স্থানে পরিদর্শন শেষে সার্কিট হাউজে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এম সাখাওয়াত বলেন, আমরা যতদিন আছি যতদূর সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আর নির্বাচনকালে নির্বাচন কমিশনের অধীনে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকাল বাহিনী। তারা পরিস্থিতি কন্ট্রোল রাখতে পারবে আশা করি। আরও বলেছেন-শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়েও সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

ধর্মীয় উৎসবে বিভেদ না রেখে সবার অংশগ্রহণ নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার। উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে উপদেষ্টা বলেন-বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের ভয়াবহ নদী ভাঙন মোকাবেলায় ৮১০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। পাশাপাশি জেলখাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

১৩০ বছরের ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার সার্ভিস ডিসেম্বরের মধ্যে পুনরায় চালু করার কথা জানিয়ে তিনি বলেন, পুরনো সার্কিট হাউজসহ ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বরিশাল শহরকে আধুনিকায়নের অংশ হিসেবে পোর্ট রোডে আরসিসি উন্নয়ন কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে।

কীর্তনখোলা নদীকে দুষনমুক্ত করে ওয়াকওয়ে নির্মাণ এবং নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনাও করা হচ্ছে। এছাড়াও ভোলার গ্যাস বরিশালে আনার উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, বরিশাল-চট্টগ্রাম স্টিমার সার্ভিস চালু এবং কন্টেইনার পরিবহনের সুবিধা বৃদ্ধির জন্য কাজ চলছে।

এসময় বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, উপদেষ্টার একান্ত সচিব (উপ-সচিব) মো. জাহিদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি বরিশাল সফরে এসে তিনি বরিশাল নদী বন্দর, নগরীর জেলখাল এবং মরগখোলা পোল সংলগ্ন লাকুটিয়াখাল ও স্টীমার ঘাট পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই হবে-বরিশালে উপদেষ্টা সাখাওয়াত

আপডেট সময় : ০৫:৫৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫