সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

দর্শনা সীমান্তে বিজিবির হাতে১২ অনুপ্রবেশকারীকে ফেরত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার দর্শনার আন্তর্জাতিক চেকপোস্টে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশী নাগরিককে বিজিবির হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে.কর্ণেল নাজমুল হাসান মঙ্গলবার বেলা ২ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চুয়াডাঙ্গা-৬ বিজিবি এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে দুপুরে সীমান্তের মেইন পিলার ৭৬ নিকট শূন্য রেখায় কোম্পানী কমান্ডার পর্যায়ে এক সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানী কমান্ডার এ সি সুরন্দার সিং উপস্থিত ছিলেন।আলোচনার এক পর্যায়ে,পূর্বে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১২ জন বাংলাদেশী নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ, বিজিবির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। হস্তান্তরিতের মধ্যে ৯ জন পুরুষ, ২ জন মহিলা এবং ১ জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সম্প্রতি সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে প্রবেশ করে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করে আসছিলেন। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগীতা ও সমন্বয়ের অংশ হিসেবে এ ধরনের পতাকা বৈঠক দুই দেশের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করছে বলে তিনি আরো জানান। হস্তান্তরিত ১২ জন বাংলাদেশী নাগরিককে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনা সীমান্তে বিজিবির হাতে১২ অনুপ্রবেশকারীকে ফেরত

আপডেট সময় : ০২:৪৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫