সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ভাইয়ের মৃত্যু খবরে বাড়িতে এসে আ’লীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চাচাতো ভাইয়ের মৃত্যু খবর শুনে বাড়িতে ফিরে গ্রেপ্তার হয়েছেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের ১ নম্বর ওয়ার্ডের রুনসি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে কোন মামলায তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা স্পষ্ট করে জানাননি ওসি।

লোকমান ডাকুয়ার ভাই লিটন ডাকুয়া বলেন, চাচাতো ভাই এনায়েত ডাকুয়া বিকেল সোয়া ৩টার দিকে বাড়িতে মারা যান। তারা একই বাড়িতে থাকেন। মৃত্যু খবর শুনে জানাজায় অংশ নিতে আত্মগোপনে থাকা লোকমান ডাকুয়া বাড়িতে ফেরেন। বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

লিটন অভিযোগ করে বলেন, মরহুমের জানাজা রাত ৯টায় অনুষ্ঠিত হয়েছে। গ্রেপ্তারের পর পুলিশ বলে ছিল যে, জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। কিন্তু দ্রুত আদালতে পাঠানো হয়। লোকমানের নামে ৫টি মামলা থাকলেও তাকে একটি বিস্ফোরক মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠোনো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাইয়ের মৃত্যু খবরে বাড়িতে এসে আ’লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫