সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরিশালে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল বিএনপির কার্যালয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশালের মুলাদীতে রাতের আধারে আগুন দিয়ে বিএনপির কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা ব্যাপারীর হাটে অবস্থিত কার্যালয়টি পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে মুলাদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি খুলে দেওয়া কার্যালয়টিতে আওয়ামী লীগের দুর্বৃত্তরা আগুন দিতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

আগুনে কার্যালয়ের ভেতরের আসবাবপত্র, টেলিভিশনসহ কাগজপত্র পুড়ে কমপক্ষে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন সফিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক মাঝি।

তিনি জানান, সোমবার রাত ১০টার দিকে কার্যালয়টি বন্ধ করে নেতাকর্মীরা চলে যায়। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বাজারের ব্যবসায়ী রেজাউল করিম বিএনপি কার্যালয়ে আগুন জ্বলতে দেখে ডাকচিৎকার দেন এবং বিষয়টি মোবাইল ফোনে নেতাকর্মীদের জানান। পরে লোকজন এসে আগুন নেভায় এবং মঙ্গলবার সকালে থানায় জিডি করা হয়।

স্থানীয় বিএনপির এই নেতা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির কার্যালয়টি খুলতে দেওয়া হয়নি। গত বছর আগস্টে কার্যালয়টি সংস্কার করে চালু করা হলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ হুমকি দিয়ে আসছিল। সোমবার গভীর রাতে তারা কার্যালয়টি পুড়িয়ে দেয়। এ ব্যাপারে মুলাদী থানার এসআই মো. মাসুদ বলেন, বিএনপি কার্যালয়ে আগুনের বিষয়ে জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল বিএনপির কার্যালয়

আপডেট সময় : ০৭:৫৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫