সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাবুগঞ্জ ডিগ্রি কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সঙ্গে শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজে নবগঠিত গভর্নিং বডি ২০২৫ এর সঙ্গে শিক্ষক ও কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আ.ন.ম. মোঃ আব্দুল হালিম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সাবেক সভাপতি ও শিক্ষা অনুরাগী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত গভর্নিং বডির সভাপতি মেহেরুন্নেসা শিরিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী, নারী উদ্যোক্তা ও এভার গ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। মেহেরুন্নেসা শিরিন সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সহধর্মিণী।

উল্লেখ্য, গত ২২ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক আদেশে মেহেরুন্নেসা শিরিনকে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

সভায় নবনির্বাচিত সভাপতি কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষকদের সহযোগিতা কামনা করেন এবং শিক্ষকবৃন্দও কলেজের গুণগত মানোন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার করেন।

এসময় গভার্নিং বডির অন্যান্য সদস্য ও শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জ ডিগ্রি কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সঙ্গে শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:২৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫