সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বানারীপাড়ায় বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০ টায় দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফেরীঘাটে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহম্মেদ সুমন হাওলাদার প্রমুখ বক্তৃতা করেন। এসময় তারা বলেন, বানারীপাড়ায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন ঠাঁই নেই। শান্তি প্রিয় জনগনকে সঙ্গে নিয়ে এদের প্রতিহত করা হবে।
প্রসঙ্গত,,গত বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উদয়কাঠি ইউনিয়নে বিএনপি নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হন। এর প্রতিবাদে শুক্রবার (২২ আগস্ট) সকালে পৌর শহরে এ সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫