সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল( বাবুগঞ্জ) প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বাবুগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীলদের নিয়ে একটি যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভাটি ২২ আগস্ট শুক্রবার সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে তুলতে হবে। দেশের চলমান সংকট ও নৈতিক অবক্ষয় রোধে ইসলামী আন্দোলনের বিকল্প নেই।” তিনি দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বজায় রেখে মাঠে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতি, সেক্রেটারি, যুব আন্দোলন, ছাত্র মজলিশ, শ্রমিক, কৃষক ও ওলামা মজলিশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভা শেষে সাংগঠনিক দিকনির্দেশনা এবং আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫