সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাগেরহাটে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের ফকিরহাটে একটি মাছের ঘেরে অজ্ঞাত দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে শত শত মাছ নিধন করেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কাকডাঙ্গা গ্রামের বাসিন্দা শেখ শাহিদুল ইসলাম (৫৩) দীর্ঘদিন ধরে মাছ চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন। তার নিজস্ব ১১৭ শতক জমিতে একটি মাছের ঘের রয়েছে, যেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়। প্রতিদিন বিকেলে তার কর্মচারী ঘেরে মাছের খাবার সরবরাহ করতেন।

শাহিদুল ইসলাম জানান, গত ২০ আগস্ট বিকেলে কর্মচারী মাছের খাবার দেওয়ার পর রাতে কেউ অজ্ঞাতভাবে ঘেরে বিষ প্রয়োগ করে। পরদিন সকাল ৬টা ৩০ মিনিটে পাশের ঘেরের মালিক তুষার মণ্ডলের স্ত্রী প্রথম মৃত মাছ ভেসে উঠতে দেখেন। খবর পেয়ে শাহিদুল ইসলাম ঘটনাস্থলে গেলে পানিতে বিষের তীব্র গন্ধ পান।

তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তদের বিষ প্রয়োগের কারণে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে ২১ আগস্ট ফকিরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, ‘লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##

#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাগেরহাটে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

আপডেট সময় : ০১:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫