সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বিগত দি‌নের সরকার সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ তাই, পিআর পদ্ধতির নির্বাচন চাই।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোাঃ রাজু আহ‌ম্মে মাদারীপুর জেলা প্রতি‌নি‌ধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার ও মাদারীপুর আং‌শিক) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী (হাত পাখা) মাওলানা এস এম আজিজুল হক বলেছেন, “বিগত দি‌নের সরকার দেশে একটিও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেনি এবং জনগণের আমানত রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা ভবিষ্যতে এমন নির্বাচন চাই না।”

বৃহস্পতিবার সকালে কালকিনি উপজেলা সদরে অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা এস এম আজিজুল হক আরও বলেন, “আমরা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচন চাই, যেখানে জনগণ নির্ভয়ে তাদের পছন্দের যোগ্য ব্যক্তিকে ভোট দিতে পারবে এবং প্রতিটি ভোটের মূল্যায়ন হবে।” তিনি তার বক্তব্যে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর সংঘটিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি তোলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তামীম হুসাইনের সঞ্চালনায় এই সভায় আরও উপস্থিত ছিলেন দলের উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ মেহেদী হাসান সুমন, সহ-সভাপতি কেরামত আলী হাওলাদার, পৌর শাখার সভাপতি মুহাম্মাদ লুৎফর রহমান মুন্সি, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি মুহাম্মাদ নাঈম ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরাফাত হোসেন সহ উপজেলা, পৌর ও বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় কালকিনিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে প্রার্থীর নির্বাচনী ভাবনা ও পরিকল্পনা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিগত দি‌নের সরকার সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ তাই, পিআর পদ্ধতির নির্বাচন চাই।

আপডেট সময় : ০১:১৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫