সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বানারীপাড়ায় তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারে কর্নেল (অব.) আনোয়ার হোসেনের লিফলেট বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,

বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) ও বৃহস্পতিবার ( ২১ আগস্ট) দিনভর বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব.) সৈয়দ আনোয়ার হোসেন বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা বাজার, পদ্ধবুনিয়া বাজার, বটতলা বাজার, উদয়কাঠি ইউনিয়নের উদয়কাঠি বাজার, লবণসাড়া, বাইশারী সৈয়দ বজলুল হক কলেজ মোড় ও বাইশারী বাজারসহ বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারে লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগ করেন। এসময় তিনি বলেন, দেশের যাবতীয় অনিয়ম, দুর্নীতি, অবিচার ও বৈষম্য দূর করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আর এ জন্য ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। তিনি এসময় যোগ্যতার নিরিখে দলের মনোনয়ন যিঁনি পাবেন দেশ ও দলের বৃহত্তর স্বার্থে সেই দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় বানারীপাড়া উপজেলা চারদলীয় জোটের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি সৈয়দ আফতাব হোসেন মোফাক্কের, উপজেলার বিশারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির মাষ্টার ও দলীয় কর্মী-সমর্থকসহ বিশিষ্টজনেরা তার সঙ্গে ছিলেন।

এদিকে কর্নেল (অব.) সৈয়দ আনোয়ার হোসেন অভিযোগ করেন

উপজেলার বিশারকান্দিতে বুধবার (২০ আগস্ট) দিনভর ৩১ দফার লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগ শেষে উদয়কাঠি ইউনিয়নের লবণসাড়া গ্রামের বাড়িতে ফেরার পথে স্থানীয় বড় ব্রিজের ঢালে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে লাটিসোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৪০-৫০ জন সন্ত্রাসী তাদের ওপর অর্তকিত হামলা করে পালিয়ে যান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে রাজনৈতিক স্বাধীন প্রচার-প্রচারণায় হামলা ও বাধা প্রদানের এ বিষয়টি তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে দলমত নির্বিশেষে জনগণকে তার পাশে থাকার আহবান জানান। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারে কর্নেল (অব.) আনোয়ার হোসেনের লিফলেট বিতরণ

আপডেট সময় : ০১:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫