সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরিশালে মতবিনিময় সভায় বক্তারা ‘রাষ্ট্রসংস্কার হোক আল্লাহর হুকুমের ভিত্তিতে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল, বরিশাল

প্রতীয়মাণ জাতীয় সংকট থেকে উত্তরণের একমাত্র পথ আল্লাহর হুকুমের ভিত্তিতে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।’— এমন অভিমত ব্যক্ত করেছেন হেযবুত তওহীদের নেতৃবৃন্দ।

আজ বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনটির পক্ষ থেকে প্রস্তাবিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরা হয়। সভায় সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান। তিনি সংগঠনের সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের ওপর ভিত্তি করে একটি রাষ্ট্রকাঠামোর ধারণা উপস্থাপন করেন।

রিয়াদুল হাসান বলেন, স্বাধীনতার পর ৫৩ বছরে সংবিধান ১৭ বার সংশোধন করা হলেও জাতির মৌলিক সংকটের টেকসই সমাধান হয়নি। কারণ, মানুষ তৈরি জীবনব্যবস্থা দিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, দেশে এখনো ব্রিটিশ ঔপনিবেশিক আইন কার্যকর রয়েছে, যা সমাজে অন্যায়-অবিচার ও মামলার জট বাড়িয়ে তুলছে।

তিনি আরো বলেন, ইসলাম আধুনিক গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক নয়। যেমন মুসল্লিদের সমর্থন ছাড়া কেউ ইমামতি করতে পারে না, তেমনি জনগণের সমর্থন ছাড়া নেতৃত্ব বৈধ হতে পারে না। কিন্তু বিদ্যমান গণতন্ত্রে মানুষ নিজেই বিধানদাতা হয়ে দাঁড়ায়— যা ইসলামের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। “বিধানদাতা কেবল আল্লাহ—এই মূল সত্য মেনে জাতীয় জীবন পরিচালনা করতে হবে,” মন্তব্য করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের বরিশাল জেলা সভাপতি লোকমান হোসেন। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উখবাহ, আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা, ঢাকা বিভাগের সহ-সভাপতি আল আমিন সবুজ, নারী বিভাগের যুগ্ম সম্পাদক আয়েশা সিদ্দিকা, বরিশাল মহানগর সভাপতি নুর মোহাম্মদ আরিফ প্রমুখ।

বক্তারা বলেন, আল্লাহপ্রদত্ত জীবনব্যবস্থা অনুসরণ করে মহানবী হযরত মুহাম্মদ (সা.) যেভাবে নিরাপদ ও আদর্শ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, তার আদর্শ অনুসরণেই রাষ্ট্রের প্রতিটি অঙ্গ—নীতি, বিচারব্যবস্থা, প্রতিরক্ষা, গণমাধ্যম, নারীর মর্যাদা, আইনসভা ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা পরিচালনা করতে হবে।

উল্লেখ্য, হেযবুত তওহীদ সারাদেশে এ বিষয়ে সেমিনার, গোলটেবিল বৈঠক, আলোচনা ও মতবিনিময় সভার মাধ্যমে তাদের প্রস্তাবনা তুলে ধরছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে মতবিনিময় সভায় বক্তারা ‘রাষ্ট্রসংস্কার হোক আল্লাহর হুকুমের ভিত্তিতে’

আপডেট সময় : ১০:৩২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫