০৯ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি, সোমবার, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলগেটে আ.লীগ নেতাকে মালা দিয়ে বরণ করলেন বিএনপির এমপি বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে পাম্পে তেল নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত বিরামপুরে অসহায় পরিবারের জমির ফলের গাছ কেটে নিধনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার দাবি চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানী তেল পাচার রোধে বিজিবি মোতায়েন ও তল্লাশি জোরদার মেঘনায় অভয়াশ্রমে মাছ ধরতে গিয়ে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা, দুই জেলে আটক চুয়াডাঙ্গায় ভোরে নামাজ শেষে রাস্তায় ইজিবাইকের ধাক্কায় মৃত্যু ১ বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের
দুর্গাসাগরে অশ্লীলতার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান, তিন প্রেমিক যুগল আটক

দুর্গাসাগরে অশ্লীলতার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান, তিন প্রেমিক যুগল আটক

বাবুগঞ্জ বরিশাল প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র দুর্গাসাগর দীঘিতে অশ্লীলতা ও বেহায়াপনার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ (১৯ আগস্ট) বিকাল ৪টার দিকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তিনটি প্রেমিক যুগলকে আটক করা হয়। পরবর্তীতে তাদের পরিবারের সঙ্গে কথা বলে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ জানান, দুর্গাসাগরের পরিবেশ নষ্ট করার মতো কোনো অশালীনতা বরদাশত করা হবে না। আজকের অভিযান একটি সতর্কবার্তা। পরবর্তী সময়ে এ ধরনের ঘটনায় জেল-জরিমানার আওতায় আনা হবে। তিনি আরও জানান, পর্যটন কেন্দ্রের সৌন্দর্য ও পারিবারিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযানকালে পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অনেকেই প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গাসাগরকে রক্ষা করতে হলে নিয়মিত নজরদারি এবং কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

উপজেলা প্রশাসন দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে — দুর্গাসাগরকে অশ্লীলতা ও বেহায়াপনা মুক্ত রাখতে তারা বদ্ধপরিকর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019