সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

রড বোঝাই ট্রাক লুট, যুবদল কর্মীকে আজীবনের জন্য বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নোয়াখালীর কবিরহাট উপজেলায় রড বোঝাই ট্রাক ডাকাতির মামলায় গ্রেপ্তার হন যুবদলকর্মী সোলেমান সুজন। এ ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যুবদলের প্রাথমিক সদস্য পদ থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) বিকেলে উপজেলার সুন্দলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন সুমন ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত সুজনের সঙ্গে কোনো নেতা-কর্মী সম্পর্ক রাখলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, কুমিল্লা থেকে রড বোঝাই একটি ট্রাক ডাকাতি করে নিয়ে আসে কবিরহাট উপজেলার ডাকাতদল। পরে রড আনলোড করার সময় হাতেনাতে যুবদল কর্মীসহ দুইজনকে গ্রেপ্তার করে কবিরহাট থানা পুলিশ। তারা হলেন— সুন্দলপুর গ্রামের মফিজুর রহমান আনন্দ মাস্টারের ছেলে যুবদল কর্মী সোলেমান সুজন ও কবিরহাট পৌরসভার উত্তর ঘোষবাগ গ্রামের ওমর আলীর ছেলে আবু ছায়েদ।

এ ঘটনায় রোববার সন্ধ্যায় আটক দুইজনসহ মোট ১০-১২ জনের বিরুদ্ধে কবিরহাট থানায় একটি ডাকাতির মামলা দায়ের হয়েছে। এর আগে শনিবার (৯ আগস্ট) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে ডিউটিরত অবস্থায় কবিরহাট বাজার ও ভুঁইয়ারহাট বাজারের মাঝামাঝি স্থানে দুই যুবককে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা ড্রাইভার ও হেলপার পরিচয় দিয়ে জানায়, কুমিল্লা থেকে ডাকাতরা তাদের মারধর করে ট্রাক ও রড নিয়ে কবিরহাটে আসে। পরে গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে ট্র্যাকার দিয়ে অবস্থান শনাক্ত করা হয়। পুলিশ সুন্দলপুরে গিয়ে ট্রাক ও রড উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত বলেন, রড আনলোডের শব্দ শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে যুবদল কর্মী সোলেমান সুজনসহ দুইজনকে ট্রাক ও রডসহ গ্রেপ্তার করি। পরে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রড বোঝাই ট্রাক লুট, যুবদল কর্মীকে আজীবনের জন্য বহিষ্কার

আপডেট সময় : ০৬:২৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫