সংবাদ শিরোনাম ::
জীবননগর সীমান্তে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার জীবননগরের রাজাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ৪৬ বোতল মদ জব্দ হয়েছে।
বিজিবি জানায়, শুক্রবার জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭২/১-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানিকপুর গ্রামের সাজ্জাতের বাগানের মধ্যে হতে হাবিলদার আব্বাস আলী খন্দকারের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।এসময় একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় আসামীবিহীন ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


























