সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

দর্শনা সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ পুকুরের ডোবা হতে ১ চোরাকারবারি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ন পাচার কালে বাংলাদেশ বর্ডার গার্ড (৬ বিজিবি)এর হাতে ২১টি স্বর্ণের বারসহ পুকুরের ডোবায় লাফ দিয়ে পালানোর সময় এক চোরাকারবারী আটক হয়েছে।
বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারত সীমান্ত হয়ে স্বর্ণ চোরাচালানের একটি গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির আওতাধীন ইশ্বরচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল। অভিযানের সময় সীমান্ত পিলার ৭৫/৩-এস হতে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইশ্বরচন্দ্রপুর গ্রামে অবস্থানকালে মোটরসাইকেলযোগে ২ জন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে তাদের থামার সংকেত দেয় বিজিবি সদস্যরা। এ সময় এক ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়, অপরজন পাশের পুকুরে ঝাঁপ দেয়। পরবর্তীতে বিজিবি টহলদল পানিতে নেমে তাকে আটক করে। আটকের সময় তার দেহ তল্লাশিকালে স্কচটেপ মোড়ানো একটি প্যাকেট এবং পুকুরে ফেলে দেওয়া আরও একটি প্যাকেট উদ্ধার করে বিজিবি। উভয় প্যাকেট খুলে মোট ২১টি স্বর্ণের বার পাওয়া যায়। এছাড়াও তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং নগদ ২০২ টাকা জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বর্ণবারগুলোর ওজন ২,৪৪৯ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা। এ ঘটনায় নায়েক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেন। আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর ও জব্দকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনা সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ পুকুরের ডোবা হতে ১ চোরাকারবারি আটক

আপডেট সময় : ০৪:০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫