সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

তেঁতুলিয়া প্রায় দেড় কোটি টাকার উন্নয়ন কাজ দেড় বছরেও শুরু হয়নি বাঁধা গাছ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় দেড় কোটি টাকার সড়ক উন্নয়ন কাজ দেড় বছরেও শুরু হয়নি। সড়ক নির্মাণের কার্যাদেশ দেয়ার দেড় বছর পার হলেও এখনো কাজ শুরু হয়নি। বাঁধা হয়ে দাঁড়িয়ে আছে ১৩০টি গাছ। কর্তনের অনুমতি না পাওয়ায় থমকে আছে প্রকল্পটি।

উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানাযায়, বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তেঁতুলিয়া সদর ইউনিয়নের পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক বুড়িমুটকি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে- বোচাগছ গ্রামের ১৫২০ মিটার দৈর্ঘ্য এবং ১০ ফুট প্রস্থের একটি সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়। ২০২৪ সালের ১০ জানুয়ারি ১ কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৪০৮ টাকা চুক্তিমূল্যে প্রকল্পটির কার্যাদেশ দেওয়া হয় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ঠিকাদারি প্রতিষ্ঠান আবু তোয়বুর রহমান আবুকে। কাজের সময় সীমা ১১ মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা থাকলেও কার্যাদেশ দেয়ার দেড় বছর পার হলেও সড়কের নির্মাণ কাজ শুরুই করতে পারেনি ঠিকাদার।

৫ আগষ্টে হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগ নেতা ঠিকাদার আবু তোয়াবুর। আত্মগোপনে থেকেই ঠিকাদার আবু তোয়বুর রহমান প্রকল্পটির নির্মাণ কাজের দায়িত্ব হস্তান্তর করেন রাওজুল কারিম নামে অন্য ঠিকাদারকে। তিনিও নানা চেষ্টার পরও গাছ না কাটার কারণে কাজ শুরু করতে পারেননি বলে অভিযোগ করেন।

ঠিকাদার রাওজুল কারিম বলেন, দেড় বছর ধরে ঘুরছি উপজেলা প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তার কাছে। কিন্তু কোনো অগ্রগতি নেই। গাছ না কাটলে কাজ শুরু করব কীভাবে? এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

উপজেলা প্রকৌশলী ঈদ্রিস আলী খান জানান, চলতি বছরের জানুয়ারি থেকে গাছ কাটার জন্য একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন বিভাগকে চিঠি দিয়েছি। সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এখনো গাছ কাটার অনুমোদন মেলেনি। গাছ কাটা হলেই কাজ শুরু হবে।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু বলেন, সড়কটির গাছগুলো সামাজিক বনায়নের আওতায় থাকায় কাটার উদ্যোগ নেয়া যাচ্ছে না। বিষয়টি বন বিভাগের এখতিয়ার। তবে আমি প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের তাগাদা দিয়েছি দ্রুত সমাধানের জন্য।

এ বিষয়ে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান বলেন, আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। গাছ কাটার অনুমতির প্রক্রিয়া চলছে। শিগগিরই সড়কটির নির্মাণ কাজ শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়া প্রায় দেড় কোটি টাকার উন্নয়ন কাজ দেড় বছরেও শুরু হয়নি বাঁধা গাছ

আপডেট সময় : ০৪:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫