সংবাদ শিরোনাম ::
অনেক নির্বাহী কর্মকর্তা এলাকায় থাকতে পারেননি’, ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক উজিরপুরে নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার পর্নোগ্রাফি আইনের মামলায় জেলহাজতে প্রেরন বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে কাঠের পুলে চরম দুর্ভোগ ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষের চলাচল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাউলিয়া বাজার সংলগ্ন কাঠের পুলটির বেহাল দশা দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এক সময়ের গুরুত্বপূর্ণ এই পুলটি এখন জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে কয়েক হাজার মানুষকে।

দীর্ঘদিন সংস্কারের অভাবে পুলটির কাঠের তক্তাগুলো ভেঙে নড়বড়ে হয়ে গেছে। কোথাও কোথাও দেবে গেছে পাটাতন, ফুটো হয়ে গিয়েছে বেশ কিছু জায়গায়। ফলে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, বাজারগামী সাধারণ মানুষ এবং কর্মজীবীরা মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

এই পুলের ওপর নির্ভরশীল আশপাশের সন্যাসী এসপি রাশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সন্যাসী বালিকা উচ্চ বিদ্যালয়, এয়ারখান ডিগ্রি কলেজ, পশ্চিম খাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব খাউলিয়া, ওলামাগঞ্জ মাদ্রাসা, চালিতাবুনিয়া, নিশানবাড়িয়া, হিন্দুপাড়া, চিপা বারইখালীসহ বিস্তীর্ণ এলাকার মানুষ। এছাড়া খাউলিয়া বাজার জামে মসজিদেও এই পুল ব্যবহার করেই যাতায়াত করতে হয় ধর্মপ্রাণ মুসল্লিদের।

স্থানীয়রা জানান, নিজেদের উদ্যোগে কয়েকবার কিছু কাঠ দিয়ে সাময়িকভাবে মেরামত করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এটি হয়ে ওঠে এক মরণফাঁদ।

স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা বহুবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছি, কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি। প্রতিদিন এই পুল দিয়ে চলাচল করে শিক্ষার্থী ও রোগীরা। এটা দ্রুত সংস্কার না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে জানতে চাইলে মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। পরবর্তী বরাদ্দ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা দ্রুত পুলটির পুনঃনির্মাণ বা সংষ্কারের দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, অবহেলার কারণে এভাবে চলতে থাকলে যে কোনো সময় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে যেতে পারে।
#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোরেলগঞ্জে কাঠের পুলে চরম দুর্ভোগ ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষের চলাচল

আপডেট সময় : ০৮:১৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫