সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরিশালে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:২০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশালের মুলাদীতে দুবাই প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন স্ত্রী আফরিন আক্তার দিপুমনি। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের মধ্য গাছুয়া গ্রামের বোরহান খন্দকারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ আফরিন আক্তার দিপুমনি মধ্য গাছুয়া গ্রামের দেলোয়ার হোসেন সরদারের মেয়ে এবং একই গ্রামের আব্দুস ছত্তার সরদারের স্ত্রী। তিনি তার নানা বোরহান খন্দকারের বাড়িতে বেড়াতে গিয়ে স্বামীর সঙ্গে অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান পরিবারের সদস্যরা।

পরিবারের বরাত দিয়ে থানা সূত্র জানায়, রোববার সন্ধ্যায় গৃহবধূ আফরিন আক্তার দিপুমনি প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে ফোনে কথা বলেন। ওই সময় তাদের মধ্য কথা কাটাকাটি হয়। রাত সাড়ে ৮টার দিকে দিপুমনি স্বামীকে ভিডিও কলে রেখে ফাঁস দেন। পরে পরিবারের লোকজন জানালা দিয়ে তাকে ঝুলতে দেখে থানায় সংবাদ দেন। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

দিপুমনির খালা খাদিজা আক্তার লায়লা জানান, প্রায় সাড়ে ৩ বছর আগে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আব্দুস ছত্তার সরদারের সঙ্গে দিপুমনির বিয়ে হয়। দিপুমনির বাবা ২য় বিয়ে করে হিজলা উপজেলায় বসবাস করায় তার মা ঢাকায় চলে যান। বাবা-মায়ের দূরত্ব এবং স্বামী প্রবাসে থাকায় তিনি বেশিরভাগ সময় নানার বাড়িতে থাকতেন। কয়েক দিন ধরে তাকে বিষণ্ন দেখাচ্ছিল এবং কোনো একটি বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার কথা কাটাকাটি চলছিল। রোববার রাতে ঘরের দরজা বন্ধ করে সে আত্মহত্যা করে। ওই সময় তার স্বামী ভিডিও কলে ছিলেন।

মুলাদী থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, স্বামীর সঙ্গে অভিমান করে তাকে ভিডিও কলে রেখে গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং গৃহবধূর মোবাইল ফোন জব্দ করে পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় : ০২:৩২:২০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫