সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাবুগঞ্জে শহীদ জিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য: কলেজ প্রভাষকের ক্ষমা প্রার্থনা, বিএনপি’র প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
বাবুগঞ্জ উপজেলার সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ইয়াসমিন সুলতানা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজাকার উল্লেখ করে দেওয়া একটি মন্তব্যকে কেন্দ্র করে এলাকায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই স্থানীয় বিএনপি ও ছাত্রদলসহ সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রভাষক ইয়াসমিন সুলতানা প্রথমে অস্বীকার করলেও পরে সাংবাদিকদের জানান, “আমি বিষয়টি ভুল করেছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে এমন মন্তব্য আর করবো না।”

বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান আল আমিন বলেন, “একজন সরকারি কলেজের শিক্ষক হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে এমন মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, “এটি উদ্দেশ্যমূলক এবং রাজনৈতিক বিদ্বেষপ্রসূত। আমরা এর বিচার দাবি করছি।”

উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন, এ ধরনের ধৃষ্টতা একজন সরকারি কলেজের প্রভাষকের দ্বারা কখনোই মানা যায় না। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। বিষয়টি কলেজ প্রশাসনের পক্ষ থেকেও খতিয়ে দেখার দাবি উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে শহীদ জিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য: কলেজ প্রভাষকের ক্ষমা প্রার্থনা, বিএনপি’র প্রতিবাদ

আপডেট সময় : ০৮:৩৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫