০৫ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
তেঁতুলিয়ায় সীমান্তে ৭ জন পুশইন করেছে বিএসএফ

তেঁতুলিয়ায় সীমান্তে ৭ জন পুশইন করেছে বিএসএফ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ৭জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোরে উপজেলার ভজনপুর সীমান্ত দিয়ে পুশইন করা হয় তাদের।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার ভজনপুর সীমান্ত মেইন পিলার ৭৩৯/২০-আর এলাকা দিয়ে ৭ জনকে পুশইন করেন। স্থানীয়রা তাদেরকে ঘুরাফেরা করতে দেখে বিজিবিকে খবর দেয়। বিজিবি ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে থানার পুলিশের কাছে হস্তান্তর করে। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে বিভিন্ন জায়গায় কাজ করছিলেন। সম্প্রতি তাদের উড়িষ্যা, মহারাষ্ট্রসহ বিভিন্নস্থান থেকে আটক করে ভারতীয় পুলিশ। আটকের পর বিমান যোগে শিলিগুঁড়ি নিয়ে বিএসএফের কাছে হস্তান্তর করলে বিএসএফ সদস্যরা তাদের সীমান্তে এনে বাংলাদেশে পুশইন করেন।

আটককৃতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া খরের কান্দি গ্রামের শাহাজাহান মোল্লার ছেলে জুনাইদ হোসেন (৩০), নগরকান্দা উপজেলার কাজলিয়া দেলবাড়িয়া এলাকার সোলেমান মিঞার ছেলে শাহীন মিঞা(৪৫), নগরকান্দা উপজেলার পোড়াদিয়া মদ্যকিচাহল এলাকার আয়ুব মিঞার চেলে নয়ন মিঞা (৩৮), ভাঙ্গা উপজেলার আলগী শুকনি এলাকার হারুন সর্দারের ছেলে সাইফুল সর্দার (৩৪),নগরকান্দি উপজেলার কোদালিয়া গ্রামের আ: লতিফের ছেলে নুর মোহাম্মদ (৪৬), সিলেটের কানাইঘাট উপজেলার রহিমা মাদরাসা বাটিবারাপাইত এলাকার ফোয়াজ উদ্দীনের ছেলে জাহাঙ্গীর আলম(৩০) ও হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আ: হাইয়ের ছেলে ফয়সাল আলিম (২৬) ।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া জানান, সীমান্তে বিজিবি ৭ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদেরকে নিরাপদে শেল্টার হোমে রাখা হবে। আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে পরিবারের হাতে তুলে দেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019