সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

চুয়াডাঙ্গার জ্যোতির মরদেহ ৩৬ ঘণ্টাপর টঙ্গীর বিল থেকে উদ্ধার,বাচ্চাদের মায়ের জন্য হাহাকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার মেয়ে জ্যোতির মরদেহ ৩৬ ঘণ্টা পর গাজীপুরের টঙ্গীর বিল থেকে উদ্ধার হয়েছে।চুয়াডাঙ্গায় পরিবারের মাঝে চলছে শোকের ছায়া।মাকে দেখতে না পেয়ে দু’সন্তানের কান্নাকাটি।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরেের টঙ্গী হোসেন মার্কেট সংলগ্ন এরশাদনগরের একটি বিল থেকে কচুরিপানার নিচে হতে নিখোঁজ হওয়ার ৩৬ ঘন্টা পর চুয়াডাঙ্গার পৌর এলাকার বাগানপাড়ার মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলুর কন্যা দু’সন্তানের মা ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) মরদেহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম মোবাইলে এ তথ্য নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের ২০ সদস্যের একটি উদ্ধারকারী দল টানা তৃতীয় দিন ধরে উদ্ধার অভিযান চালিয়ে ওই নারীর মরদেহ খুঁজে পায়।উল্লেখ গত রোববার রাত সোয়া ৮টার দিকে জ্যোতি গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ বিপণের কাজে এসেছিলেন। প্রবল বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার মধ্যে হাসপাতালের সামনে ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার চেষ্টায় ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালালেও আবহাওয়া প্রতিকূল থাকায় তা সাময়িকভাবে স্থগিত করা হয়। পরদিন সকালে ফের উদ্ধার কার্যক্রম শুরু হয়। এতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সিটি করপোরেশন ও পুলিশ বাহিনীও যুক্ত হয়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট থেকে গাজীপুরা পর্যন্ত ড্রেন ও ম্যানহোল চেক করা হয়। পরে গাজীপুরা এলাকার বিভিন্ন জলাশয় ও বিলেও ডুবুরি দল অভিযান চালায়। সোমবার সন্ধ্যায় অভিযান স্থগিত করা হলেও মঙ্গলবার সকাল থেকে আবার শুরু হয় উদ্ধার অভিযান এবং সেদিনই ঘটনাস্থলের কাছাকাছি বিলের কচুরিপানার নিচে জ্যোতির মরদেহ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গার জ্যোতির মরদেহ ৩৬ ঘণ্টাপর টঙ্গীর বিল থেকে উদ্ধার,বাচ্চাদের মায়ের জন্য হাহাকার

আপডেট সময় : ০১:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫