সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে আজ জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (২০ জুলাই) বিকেলে বিপ্লব উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশস্থল ও এনসিপি নেতারা যে হোটেলে অবস্থান নেন, সেখানে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। 

চট্টগ্রামের পুলিশ কর্মকর্তারা জানান, গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ এবং কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির মঞ্চ ভেঙে দেওয়ায় বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। 

পুলিশের একাধিক সূত্র জানায়, শনিবার বিকেলে ডগ স্কোয়াড দিয়ে পুরো মোটেল সৈকত তল্লাশি চালায় সিএমপির নগর পুলিশের একটি দল। যে তিনটি ফ্লোরে নেতারা ছিলেন, সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া আর কাউকে অবস্থান করতে দেওয়া হয়নি। সন্ধ্যা ৭টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী সেখানে তল্লাশি চালানো হয়।

এসসিপি সূত্রে জানা গেছে, রোববার সকালে হোটেল থেকে রাঙ্গামাটিতে যাবেন এনসিপির নেতারা। সেখানে থেকে কাপ্তাই হয়ে পথসভা শেষ করে তাদের বিপ্লব উদ্যানে সমাবেশে আসার কথা রয়েছে।

পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি। যে হোটেলে তারা থাকবেন, সেখানে সুইপিং করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়ন থাকবে বাড়তি পুলিশ। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : ০৫:০০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫