সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাগেরহাটে ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে মাদক বিরোধী অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ আফরিন হামিম ওরফে তমা (৩০) নামের এক নারী মাদক কারবারি গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার নওয়াপাড়া মোড়ে খুলনা-ঢাকা মহাসড়কে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই সৈকত মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কালাম ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট বসায়। বিকাল সাড়ে পাঁচটার দিকে মোল্লাহাট থেকে আসা ঢাকাগামী বলেশ্বর পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় সন্দেহজনক আচরণ করায় বাসে থাকা আফরিন হামিম তমাকে নারী পুলিশ সদস্যরা তল্লাশি করলে তার ভ্যানিটিব্যাগ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আফরিন হামিম দীর্ঘদিন ধরে বাগেরহাট ও আশপাশের জেলায় ইয়াবা পাচার করে আসছিল।

এ ঘটনায় এসআই সৈকত মল্লিক বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।##

*

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাগেরহাটে ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫