সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাগেরহাটে শিশু যৌন নিপীড়নের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী (৮) কে যৌন নিপীড়নের অভিযোগে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ভ্যানচালক খান রফিকুল ইসলাম বাবু (৫৩) উপজেলা পিলজংগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকার মৃত খান আছালতের ছেলে।

পুলিশ জানায়, বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশুকে ঘরে একলা পেয়ে ভ্যানচালক রফিকুল ইসলাম ঘরে প্রবেশ করে। এসময় ওই শিশুর শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে। ঘটনার সময় শিশুটি ভয়ে কাঁদতে থাকে। তার কান্নার আওয়াজ পেয়ে আশেপাশে থাকা শিশুটির পরিবার ঘটনাস্থলে ছুটে আসে। লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ভ্যানচালক পালিয়ে যায়।

এদিন দুপুরে ভ্যানচালক রফিকুল ইসলামকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় বুধবার (১৬ জুলাই) রাতে ওই শিশুর পিতা বাদী হয়ে ভ্যানচালক রফিকুল ইসলামকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। যার নং-৬, তারিখ-১৬/০৭/২০২৫ইং।

শিশুর পরিবার জানান, ভ্যানচালক রফিকুল ইসলাম পাশের এক বাড়ি চাল নিয়ে এসে ফিরে যাওয়ার সময় ওই শিশুকে ঘরে একলা পেয়ে এ ঘটনা ঘটায়। ওই শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী বলে জানান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন গ্রেপ্তার ভ্যান চালক খান রফিকুল ইসলামকে বৃহস্পতিবার (১৭ জুলাই) বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
##*

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাগেরহাটে শিশু যৌন নিপীড়নের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

আপডেট সময় : ০১:১৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫