সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরিশালে জালিয়াতির অভিযোগে দুই দলিল লেখকের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
জালিয়াতির অভিযোগে বরিশালের গৌরনদীতে দুই দলিল লেখককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে এ কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গৌরনদী সাব রেজিস্ট্রি অফিসের তালিকাভুক্ত দলিল লেখক ও মধ্য হোসনাবাদ এলাকার মহসিন উদ্দিনের ছেলে মো. ইমন (৪০) এবং দলিল লেখক ও পিঙ্গলাকাঠী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মাহমুদ হাসান সজল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা গেছে, নলচিড়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন তার জমির রেকর্ড সংশোধনের জন্য ভূমি অফিসে আবেদন করেন। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট মাঠ পর্চাটি ভুয়া প্রমাণিত হওয়ায় ইউপি সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় সে (সাবিনা) ভুয়া পর্চা তৈরির জন্য দুই দলিল লেখককে দায়ী করে লিখিত অভিযোগ করেন।

সাবেক ইউপি সদস্যা সাবিনা ইয়াসমিন বলেন, ‘জমির রেকর্ড সংশোধনের জন্য দলিল লেখকদের সঙ্গে আলোচনা করি। পরে তারা আমার কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে পর্চা বানিয়ে দেয়। ওই পর্চা দিয়ে রেকর্ড সংশোধনের আবেদন করা হয়। তবে তারা যে ভুয়া পর্চা বানিয়ে দিয়েছে তা আমার জানা ছিল না।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বলেন, ‘ওই নারীর আবেদনের প্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অভিযুক্ত দুই দলিল লেখককে আমার অফিসে ডেকে আনা হয়। এসময় তারা সাব-রেজিস্ট্রার এবং দলিল লেখক সমিতির সভাপতির সামনে ভুয়া পর্চা তৈরির দায় স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে জেল ও জরিমানা করা হয়েছে।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘দণ্ডপ্রাপ্ত দুই দলিল লেখককে বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে জালিয়াতির অভিযোগে দুই দলিল লেখকের কারাদণ্ড

আপডেট সময় : ০১:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫