সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

অবৈধ সম্পদ অর্জন সাবেক এমপির এপিএস অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এম. সাইফুল ইসলাম কবির:অবৈধ সম্পদ অর্জনের দায়ে বাগেরহাট ২ আসনের সাবেক এমপি মীর শওকাত আলী বাদশার এপিএস ও খাদ্য পরিদর্শক অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৫ জুলাই ) বাগেরহাট দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ সরকারের সময়ে অচীন কুমার দাস তার চাকরীর পাশাপাশি তৎকালীন এমপির এপিএস হিসেবে ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জন করেছেন।

বাগেরহাট দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান জানান, খাদ্য পরিদর্শক অচীন কুমার দাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে ২০২৪ সালের শেষের দিকে বাগেরহাট দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ে অভিযোগ দেওয়া হয়। এরপর দুর্নীতি দমন কমিশন অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান শুরু করে।

প্রাথমিক অনুসন্ধানে অচীন কুমার দাস, তার মা কল্পনা রানী দাস ও প্রথম স্ত্রীর পরিবার কল্যাণ সহকারী সংগীতা সেন, দ্বিতীয় ঝিমি মন্ডলের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ-দখলে রাখার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তাদের নামে অর্জিত সম্পদসমূহ বেহাত করার চেষ্টা করায় তাদের নামে থাকা সম্পদ ক্রোক/জব্দ এবং অবরুদ্ধকরণ করার জন্য বাগেরহাট সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতে আবেদন করে দুদক।

আদালত অচীন কুমার দাসের নামে অর্জনকৃত খুলনার বটিয়াঘাটা, বাগেরহাট পৌরসভার সরুই ও সদরের খলসী পাঁচলী এলাকায় জমি ও বাড়িসহ প্রায় দুই কোটি টাকা মুল্যের সম্পদের ক্রোকের নির্দেশ দেন। এছাড়া অচীন কুমার দাসের মা কল্পনা রানী দাসের নামে ক্রয়কৃত একটি গাড়ী, যার নম্বর: ঢাকামেট্রোগ-৪২-১৯৬৩ ও ৫ লক্ষ টাকার পারিবারিক সঞ্চয়পত্র, প্রথম স্ত্রী সংগীতা সেনের নামে ২০ লক্ষ টাকার পারিবারিক সঞ্চয়পত্র ও দ্বিতীয় স্ত্রীর নামে ক্রয়কৃত একটি টয়োটাগাড়ী, যার নম্বর: ঢাকামেট্রোগ-৩৭-৪৬৮৫ অবরুদ্ধকরণ তথা ফ্রিজের আদেশ দিয়েছেন বাগেরহাট সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালত।##*

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অবৈধ সম্পদ অর্জন সাবেক এমপির এপিএস অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের

আপডেট সময় : ০৬:১৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫