সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

সৎ মায়ের হাতে সাত বছরের শিশু খুন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামে হাজেরা খাতুন নামের সাত বছরের একটি শিশুকে হত্যার অভিযোগ উঠেছে সৎমায়ের বিরুদ্ধে। রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় ঘরের ভেতর বালতির মধ্য থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে সৎমা পলাতক রয়েছেন।

নিহত হাজেরা কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মো. হারুন অর রশীদ পাবনার একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। প্রথম স্ত্রী সংসার ছেড়ে চলে যাওয়ার পর হাজেরা বাবার কাছে বড় হচ্ছিল। দ্বিতীয় স্ত্রী মোছা. রুবি খাতুনের ঘরে যমজ সন্তান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুরে স্কুল থেকে ফিরে হাজেরা সৎমায়ের কাছে যায়। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের ভেতর একটি বালতির মধ্যে বস্তাবন্দী অবস্থায় পাওয়া যায় শিশুটির নিথর দেহ।

শিশুটির ফুফু মোছা. হাসি খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ও তো শুধু ভালোবাসা চাইত। জানি না কী অপরাধ করেছিল যে এমন নির্মম পরিণতি হলো।’

দাদি মনোয়ারা খাতুন বলেন, ‘আমার নাতনির খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ সাংবাদিকদের জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কামারখন্দ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে গলা টিপে বা বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সৎমা পলাতক রয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সৎ মায়ের হাতে সাত বছরের শিশু খুন!

আপডেট সময় : ০৬:২৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫