সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা মাদকমুক্ত ও আধুনিক রহমতপুর গড়ার প্রত্যয় নিয়ে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী শিমুল শিকদার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার, ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা অনেক নির্বাহী কর্মকর্তা এলাকায় থাকতে পারেননি’, ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক উজিরপুরে নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার পর্নোগ্রাফি আইনের মামলায় জেলহাজতে প্রেরন বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী

বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল, বরিশাল

বরিশালে প্রবীণ সাংবাদিক ও দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির মহিলা নেত্রী বিলকিস জাহান শিরিন কর্তৃক দায়েরকৃত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। রবিবার ১৩ জুলাই বরিশালের প্রাণকেন্দ্র সদররোড অশ্বিনী কুমার টাউন হল সামনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এ সময় বরিশাল বার্তা সম্পাদক ফোরাম ওই মানববন্ধনে নিজস্ব ব্যানারে অংশগ্রহণ করে। এছাড়াও এতে অংশগ্রহণ করেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীরা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, “একজন সৎ, নির্ভীক ও পেশাদার সাংবাদিক আকতার ফারুক শাহিন। তিনি দীর্ঘদিন ধরে বরিশালের জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করে আসছেন। তাঁর সত্যনিষ্ঠ সাংবাদিকতা বিএনপির একটি গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে যাওয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।”

তারা আরও বলেন, “এই মামলা শুধু আকতার শাহিন ব্যক্তিকে নয়, বরং পুরো সাংবাদিক সমাজের কণ্ঠরোধের একটি ঘৃণ্য প্রচেষ্টা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।”মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বরিশাল বার্তা সম্পাদক ফোরাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, অনলাইন জার্নালিস্ট ফোরামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা আগামী দিনে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন।এ সময় গণমাধ্যমকর্মীরা বলেন, “সাংবাদিকদের কলম থামিয়ে রাখা যাবে না। আমরা ঐক্যবদ্ধভাবে স্বাধীন সাংবাদিকতার পক্ষে লড়াই চালিয়ে যাব।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৫:০২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫