সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ইসির প্রতীক তালিকা থেকে নৌকা বাদ দিতে বললো এনসিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। তাই নিবন্ধন স্থগিত থাকা দলের প্রতীক তফসিলে থাকতে পারে না। ইসির প্রতীকের তফসিল থেকে নৌকা বাদ দিতে আইনি ভিত্তি সিইসির কাছে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

রোববার (১৩ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যর প্রতিনিধি বৈঠকে বসেন।

বৈঠকে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে, তাই নিবন্ধন স্থগিত থাকা দলের প্রতীক তফসিলে থাকতে পারে না। তাই গত তফসিল সংশোধনের জন্য যে প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি, সেখান থেকে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার আইনি ভিত্তি আমরা ইসির কাছে তুলে ধরেছি। সিইসি বলেছেন, তারা বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেবেন।

সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা ওইদিনই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়। ইসির সিদ্ধান্তে সমালোচনা করে এনসিপি। ২২ জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ১৭ এপ্রিল একই প্রতীক চায়। এছাড়া দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে। শাপলা নিয়ে এই কাড়াকাড়ির মধ্যেই প্রতীকটি তফসিল অন্তর্ভুক্তই করেনি ইসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইসির প্রতীক তালিকা থেকে নৌকা বাদ দিতে বললো এনসিপি

আপডেট সময় : ০৯:০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫