২৫ মে ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি, সোমবার, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ​তেঁতুলিয়ার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্নের প্রতিবাদে মানববন্ধন বিরামপুরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডব জোতবানি ইউনিয়নে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত, চরম মানবিক বিপর্যয় দর্শনায় ২ নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পের ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পায়নি ক্ষতিপূরণ বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান ১৬৬ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রতারণার শিকার লিজা সিদ্দিক দম্পতি কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে কেদারপুরে ঈদ উপহারের চাল পেল ১৪৯৪ টি পরিবার
আলমডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের একটি টিম পৃথক পৃথক অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার সকাল ১১টা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানসহ একটি টিম আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুসারে দিলবার হোসেনের প্রতিষ্ঠান মেসার্স হৃদয় মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা ও আব্দুস সুবহানের প্রতিষ্ঠান মেসার্স সোহাগ মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করে।
পরবর্তীতে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় করার কারণে নওশাদ বিশ্বাসের ফার্মেসি মেসার্স বিশ্বাস মেডিকেল কেয়ারকে একই আইনের ৩৭ ও ৫১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।এছাড়া হাটবোয়ালিয়া বাজারে বিভিন্ন ফলের দোকান, শিশু খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়। এসময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনার কাজে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশেরর একটা টিম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019