০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের জরুরী আলোচনা সভা ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ইয়াবা মোটরসাইকেল উদ্ধার বরিশাল অঞ্চলকে ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে গড়ে তুলতে চাই: মনোনয়ন পরবর্তী প্রতিক্রিয়ায় এডভোকেট জয়নুল আবেদীন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। পাচারের সময় ২ কোটি টাকার সোনার বার উদ্ধার, আটক ২ তেঁতুলিয়ায় দরিদ্র পরিবারে নলকূপ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ কেরুজ মাড়াই মৌসুম উপলক্ষে পরিবহন বিভাগে দোয়া ও আলোচনা সভা বানারীপাড়ায় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার সুযোগ করে দেওয়ায় প্রশংসিত ইউএনও জীবননগর সীমান্তের ওপারে স্বর্ণের বার সহ বিএসএফের হাতে এক বাংলাদেশি আটক বিরামপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বরিশালে ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালালেন বড় ভাই

বরিশালে ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালালেন বড় ভাই

আজকের ক্রাইম ডেক্স
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পাদ্রীশিবপুর ইউনিয়নে পারিবারিক সম্পর্কের সীমা অতিক্রম করে এক বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তিন সন্তানের জননী ভাসুরের হাত ধরে পালিয়ে যাওয়ায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য এবং মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ভাসুর হলেন একই এলাকার অতুল মিস্ত্রীর ছেলে অসিম মিস্ত্রী (৫৮) এবং পালিয়ে যাওয়া গৃহবধূ তিন সন্তানের জননী বিথীকা রানী (৩৮), যিনি পেশায় কাঠমিস্ত্রি উত্তম মিস্ত্রীর স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, গত ১৬ জুন বিথীকা রানী ঘরে রক্ষিত নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে নিখোঁজ হন। পরে জানা যায়, তিনি অসিম মিস্ত্রীর সঙ্গে পালিয়ে গেছেন। এ ঘটনায় উত্তম মিস্ত্রী বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

উত্তম মিস্ত্রী অভিযোগ করে বলেন, বাজার থেকে ফিরে এসে দেখি ঘরে তালা, চাবি নিচে রাখা। ছেলেমেয়েরা জানায় মা নেই। পরে জানতে পারি, আমার চাচাতো ভাই অসিম প্রায়ই আমাদের বাসায় যেতেন। সেই সূত্রে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এখন সে আমার স্ত্রীকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ নিয়ে পালিয়েছে।

ভুক্তভোগী ছোট ভাই আরো জানান, আমি কোনো দিন কল্পনাই করতে পারিনি আমার বড় চাচাতো ভাইয়ের সাথে আমার স্ত্রীর সঙ্গে এমন সম্পর্ক গড়ে তুলতে পারে। আমার সংসার তছনছ হয়ে গেলো।

এ ঘটনায় পরিবারের অন্যান্য সদস্যরাও মানসিকভাবে ভেঙে পড়েছেন। প্রতিবেশীরা জানান, ঘটনাটি খুবই লজ্জাজনক ও অবমাননাকর। এমন কর্মকাণ্ডে সামাজিক বন্ধন ও পারিবারিক বিশ্বাসে ধস নেমেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিথীকা রানী দীর্ঘ সময় মোবাইলে কথা বলতেন, যা নিয়ে এলাকাতেও কানাঘুষা চলছিল। এ ঘটনায় এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অসিম মিস্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনার বিষয়ে উত্তম মিস্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019