সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

সকল পুলিশ সদস্যকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে করতে হবে : বরিশালে আইজিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন- দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। প্রত্যেক পুলিশ সদস্যকে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো, ছুটি যাওয়ার সময় মোটরসাইকেল ব্যবহার করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের পোশাক পরে ছবি-ভিডিও আপলোড করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে পুলিশ পরিচয় দেওয়া থেকে বিরত থাকতে হবে।

এ সময় তিনি জুলাই আন্দোলনে শহীদ এবং ৭১ এর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ৫ই আগষ্টের পরে অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করায় ইতিহাস এই পুলিশ বাহিনীকে মনে রাখবে। আগামী জাতীয় নির্বাচনে সকল পুলিশ সদস্যকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আজ বুধবার (২ জুলাই) বেলা সাড়ে ১২ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে বরিশাল বিভাগে কর্মরত বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কল্যাণ সভার শুরুতেই জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বিশেষ কল্যাণ সভায় আইজিপি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে ঝুঁকি ভাতা, আর্থিক সহায়তা, মোটরসাইকেল ক্রয়ের জন্য সুদ মুক্ত লোন, চিকিৎসা, ছুটি, বেতন-রেশনসহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করেন ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় আইজিপি বাহারুল আলমকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম ও রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম সম্মাননা স্মারক প্রদান করেন। এরপর আইজিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের লাইন্স ড্রিল শেড সংলগ্ন রাস্তার পাশে বৃক্ষরোপণ করেন।

এরআগে বেলা সাড়ে ১১ টায় তিনি বরিশালে পৌঁছালে পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গণে তাকে বরিশাল মেট্রপলিটন পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম। অফিসার্স মেস প্রাঙ্গণে আইজিপিকে হাউজগার্ড সালামী প্রদান করা হয়।

এরপর বেলা সাড়ে ৩ টায় বরিশাল জেলা পুলিশ লাইন্স গ্রাটিটিউট হলে বরিশাল বিভাগে কর্মরত পুলিশের সকল ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায করেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকল ইউনিট প্রধানগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম ও রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সফরকালে আইজিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশ, ১০ এপিবিএন, বিভাগীয় পুলিশ হাসপাতাল, বরিশাল জেলা পুলিশ, বরিশাল আরআরএফ পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সকল পুলিশ সদস্যকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে করতে হবে : বরিশালে আইজিপি

আপডেট সময় : ০৫:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫