সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

দর্শনার ঝাঝাডাঙ্গা সীমান্তের ওপারে বিএসএফ’র গুলিতে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনার ঝাঝাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা বিওপির আওতাধীন সুলতান পুর ক্যাম্পের পাশ্ববর্তী ৭৯ পিলারের পাশে ঝাঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে ইব্রাহিম হোসেন বাবু(৩০) ঝাঝাডাঙ্গার মাথাভাঙ্গা নদীর ওপারে ভারতীয় সীমান্তের পাশে ঘাস কাটতে যায়।এসময় ভারতীয় বিএসএফ’র সদস্যারা বাবুকে গুলি করে তাকে ভারতীয় অংশে ধরে নিয়ে যায়।পরে বিজিবি কড়া প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছেন।
নিহতের স্ত্রী জেসমিন খাতুন বলেন সকালে গরুর ঘাস কাটতে মাঠে যায়।শুনেছি বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে। নিহতের পিতা নুর ইসলাম জানায়, গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ ৭৯ পিলারের কাছে গুলি ছুঁড়লে সে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে শুনতে পাই আমার ছেলের মরদেহ বিএসএফ সদস্যরা ওপারে নিয়ে গেছে।
দর্শনা থানার ওসি মো. শহিদ তিতুমীর জানান, নিহতের গ্রামের বাড়ি ঝাঁঝাডাঙ্গা এলাকা পরিদর্শন করে তার বাবা মায়ের সাথে কথা বলে মারা যাওয়ার বিষযটি জানিয়েছেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানায়, ৩২ ব্যাটালিয়ন বিএসএফ কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা জানান, একদল স্বর্ণ চোরাকারবারির সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনার ঝাঝাডাঙ্গা সীমান্তের ওপারে বিএসএফ’র গুলিতে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৪:২৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫