সংবাদ শিরোনাম ::
বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি রিপন সম্পাদক সুমন উজিরপুরে ভাঙ্গা সড়কে মানববন্ধন করায় শিক্ষার্থী ও জনগনকে শাসালেন প্রকৌশলী উজিরপুরের লাল শাপলার বিলকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ। ​তেঁতুলিয়ায় আনসার ও ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭ দপ্তরে কর্মকর্তাসহ জনবল সংকট স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড, নাগরিক সেবায় চরম বিপর্যয় চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ৮২ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর ভান্ডারিয়ায় অভিযান পরিচালনা করে অবৈধ বেহুন্দী জাল, চাক জাল, বেড় জাল জব্দ বিজয়নগরে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬-এর উদ্বোধন , আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়,, ভাণ্ডারিয়ায় মাদ্রাসার ফল বিপর্যয়ে শিক্ষকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন

বরিশালে ধর্ষণের হাত থেকে তরুণীকে বাঁচালেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::: বরিশাল নগরীতে ধর্ষণের হাত থেকে এক তরুণীকে রক্ষা করেছেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। সেই সঙ্গে ধর্ষণচেষ্টাকারী যুবক সোহেলকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন তাঁরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ৯ নম্বর ওয়ার্ডস্থ রসুলপুর চ‌রে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তিদের আশ্রয়স্থলে গতকাল রাতে অনুষ্ঠান থাকায় বিপুলসংখ্যক ব্যক্তি উপস্থিত ছিলেন। এর কিছু দূরে তরুণীর চিৎকারে তাঁরা বেরিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করেন।

ভুক্তভোগী তরুণী জানান, কেনাকাটার জন্য তিনি দূরে একটি দোকানে যাচ্ছিলেন। পথে সোহেল তাঁর পথরোধ করেন। তাঁকে টেনেহিঁচড়ে একটি ঘরের মধ্যে নেওয়ার চেষ্টা করেন। তখন তিনি চিৎকার দিলে তাঁর বাবা এগিয়ে আসেন। সোহেল তাঁর মাথায় কয়েকটি আঘাত করলে রক্তাক্ত জখম হয়। পরে হিজড়ারা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন।

পটুয়াখালী থেকে আসা হিজড়া পাখি ও স্থানীয় বাসিন্দা শান্তা জানান, ডাকচিৎকার শুনে তাঁরা বাইরে বেরিয়ে আসেন। তখন দেখেন এক তরুণীকে টানাহেঁচড়া করছেন সোহেল। বাবুল সরদার তখন রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। প‌রে সব হিজড়া নেমে সোহেলকে আটক করে একটি ঘরের মধ্যে আটকে রাখেন। খবর দিলে কোতোয়ালি থানার পুলিশ এসে তাঁকে নিয়ে যায়।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, হিজড়ারা এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছেন। এ ঘটনায় মারধরের অভিযোগে মামলা করেছেন তরুণীর বাবা। আটক সোহেলকে এ ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ধর্ষণের হাত থেকে তরুণীকে বাঁচালেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা

আপডেট সময় : ০৫:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫