সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

জীবননগর পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩০ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৬৯৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় জীবননগর পৌরসভার হলরুমে বাজেট ঘোষণা করেন জীবননগর পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৫০ লাখ ২৫ হাজার টাকা। আর রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫০ লাখ ৮৯ হাজার ৩৫২ টাকা। বাজেটে প্রারম্ভিক জের রয়েছে ৪ লাখ ৮০ হাজার ৯৯৪ টাকা। রাজস্ব উদ্বৃত্ত থাকবে ৪ লাখ ১৬ হাজার ৬৪২ টাকা। এদিকে বাজেটে উন্নয়ন প্রাপ্তি ধরা হয়েছে ২৭ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৬৯৪ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা। বাজেটে আর ইউ ডি টি পি প্রকল্প থেকে সর্বোচ্চ ১৫ কোটি টাকা প্রাপ্তি ও ব্যয় ধরা হয়েছে। এছাড়া টেকসই নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি টাকা প্রাপ্তি ও ব্যয় ধরা হয়েছে। এদিকে রাজস্ব খাতে স্থাবর সম্পত্তি হস্তান্তরে সর্বোচ্চ আয় ধরা হয়েছে ১ কোটি ৫ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ লাখ টাকা আয় ধরা হয়েছে গৃহ ও ভূমি কর, এরপর ৩৫ লাখ টাকা আয় ধরা হয়েছে হাট-বাজার ইজাজ থেকে। এছাড়া চতুর্থ সর্বোচ্চ ৩০ লাখ টাকা আয় ধরা হয়েছে পেশা ব্যবসা ও কলিং থেকে। রাজস্ব খাতে সর্বোচ্চ ১ কোটি ১৭ লাখ ১৮ হাজার ৩৫২ টাকা ব্যয় ধরা হয়েছে কর্মকর্তাদের বেতন-ভাতায়। বাজেট আলোচনায় অংশ নেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস, জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, উপজেলা প্রকৌশলী মাহবুবউল হক সহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জীবননগর পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেট সময় : ০২:৫৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫