সংবাদ শিরোনাম ::
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নলছিটিতে গাঁজা -ইয়াবা ও নগদ টাকা সহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে গাঁজা, ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ মো. আরিফ বিল্লাহ (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ জুন) গভীর রাতে পৌর শহরের খাসমহল এলাকার মুরগির বাজারসংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. আব্দুস ছালাম

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) করুন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালানোর চেষ্টা করলে আরিফ বিল্লাহকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫১ পিস ইয়াবা (ওজন ৫.১ গ্রাম), এবং মাদক বিক্রয়ের নগদ ৭০ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত আরিফ বিল্লাহ খাসমহল এলাকার মৃত আ. ওয়াহেদ খলিফার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, পালাতক রবিউল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে এসব মাদকদ্রব্য সংগ্রহ করেছিল বিক্রয়ের উদ্দেশ্যে।

এ ঘটনায় আরিফ বিল্লাহ, রবিউল ইসলাম ও অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও নগদ অর্থসহ এক আসামিকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নলছিটিতে গাঁজা -ইয়াবা ও নগদ টাকা সহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০২:০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫