সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

চুয়াডাঙ্গার গয়েশপুর সীমান্তে ৯ টি স্বর্ণের বারসহ আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর গয়েশপুর সীমান্তের ইসলামপুর হতে বিজিবি ১ কেজি ১শ৬৬ দশমিক ২০ গ্রাম ওজনের ১ কোটি ৬৩ লাখ ৪৬ হাজার ১শ ৮ টাকা মূল্যের ছোট বড় ৯টি অবৈধ স্বর্ণের বারসহ বাইসাইকেলে যাওয়ার সময় এক চোরাকারবারীকে আটক করেছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান রবিবার দিনগত রাত ১২টা ২২ মিনিটে সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়শেপুর বিওপি হাবিলদার শিশিরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল রবিবার রাত ৮টায় সীমান্ত পিলার ৬৯/২-এস হতে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর পিচ মোড়ে অবস্থান নেয়।এ সময় তারা বাইসাইকেল চালক একই উপজেলার গয়েশপুর গ্রামের তেঁতুল মন্ডলের ছেলে মমিন(৪০)কে আটকের পর তার দেহ তল্লাশী করে ৯ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।এসব স্বর্ণ ভারতে পাচার করার উদ্দেশ্য বহন করছিল। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত তার বাইসাইকেলটিও জব্দ করা হয়। আটক মমিনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দিয়ে তাকে থানায় সোর্পদ করে অবৈধ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলা সরকারী কোষাগারে জমা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গার গয়েশপুর সীমান্তে ৯ টি স্বর্ণের বারসহ আটক ১

আপডেট সময় : ০২:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫