সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বীরশ্রেষ্ঠের পৈত্রিক ভিটা সংস্কার ও জাদুঘর পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর (আগরপুর) ইউনিয়নে জন্ম নেয়া বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের জন্মস্থান ও পৈত্রিক ভিটা সংস্কার সহ ওনার বাড়ীর পাশে শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মরনে ২০০৮ সালে যে জাদুঘরটি করা হয়েছিল সেটা বরিশাল জেলা পরিষদ থেকে সংস্কৃতি মন্ত্রনালয়ে এনে পুনরায় চালুর দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সংস্কৃতি মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এঁর কাছে এ স্মারকলিপি প্রদান করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় তিনি বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এঁর বাড়ীর সম্মুখভাবে ক্রমাগত নদী ভাঙন অব্যাহত থাকায় কনক্রীটের ব্লক ফেলে শাসন করার ব্যাপারে আলোচনা করেন। আলোচনার পরিপ্রেক্ষিতে উপদেষ্টা মহোদয় অন্যান্য প্রাসঙ্গিক মন্ত্রনালয়ের সাথে সমন্বয় করে কাজটি এগিয়ে নেবার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

এ সময়ে উপস্থিত ছিলেন বরিশাল সোসাইটির আহবায়ক আমানুল্লাহ খান নোমান, শহীদ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ছোট ভাই মঞ্জুর রহমান বাচ্চু, সুপ্রীম কোর্টের আইনজীবী অ‍্যাড. মোসাদ্দেক বিল্লাহ, অ‍্যাড. ফয়জুল্লাহ ফায়েজ, এবি পার্টি বরিশাল জেলা ও মহানগরীর সদস‍্য সচিব প্রকৌশলী জি এম রাব্বী এবং যুগ্ম আহবায়ক সুজন তালুকদার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বীরশ্রেষ্ঠের পৈত্রিক ভিটা সংস্কার ও জাদুঘর পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৪:৪৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫