সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বাগেরহাট জি-নাইন কলা চাষে কৃষকের সাফল্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের ১০ জেলার বাগেরহাটের ফকিরহাটে প্রথম বারের মত উচ্চফলনশীল জি-নাইন জাতের কলা চাষে সফল হয়েছেন উপজেলার মৌভোগ গ্রামের তরুন কৃষক সিরাজুল হক। উপজেলা কৃষি বিভাগ সার্বক্ষণিক পরামর্শ ও নীরিক্ষণে গড়ে উঠেছে কৃষকের স্বপ্নের কলা বাগান। এই কলা বাগান দেখে আগ্রহ বেড়েছে এলাকার অন্যান্য কৃষকদের।

উপজেলা কৃষি বিভাগ জানান, এসএসিপি প্রকল্পের আওতায় কৃষক সিরাজুল হককে উচ্চফলনশীল জি-নাইন কলা গাছের চারা, সার বাঁশসহ বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে।

কলা বাগান ঘুরে দেখা গেছে, গাছের প্রতিটি ছড়ায় গাদানো কলায় ঝুলছে। সারি সারি গাছে কলার ছড়া এ যেনো এক অপরুপ দৃশ্য। অনেকে এসে ভীড় জমাচ্ছে এ দৃশ্য দেখতে।

কৃষক সিরাজুল হক জানান, তিনি উপজেলা কৃষি বিভাগের কাছ থেকে ২০০ জি-নাইন কলা গাছের চারা নিয়ে ৫কাঠা জমিতে রোপন করেন। বর্তমানে প্রতিটি গাছেই কলা ঝুলছে। তার এতে খরচ হয়েছে ৫০ থেকে ৬০হাজার টাকা। এই বাগান থেকে তিনি প্রায় তিন লাখ টাকার কলা বিক্রি করতে পারবেন বলে আশাবাদী। কৃষি বিভাগ সকল প্রকার পরামর্শ, প্রশিক্ষণ ও সহযোগিতা করেছেন বলে জানান।

উপজেলার মৌভোগ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব দাশ বলেন, মৌভোগ গ্রামের কৃষক সিরাজুল হক নতুন প্রজাতির জি-নাইন কলা চাষ করে বেশ সাড়া জাগিয়েছেন। স্বল্প সময়ে অধিক লাভবান, ভাল ফলন হওয়ার কারনে আগামি বছরে এ কলা চাষাবাদ আরও বৃদ্ধি হবে বলে ধারনা করছেন এ কর্মকর্তা। কৃষককে সকল ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে। এ কলা খুবই সু-স্বাদু, কলায় থাকে পর্যাপ্ত পটাশিয়াম। যা হার্টকে ভাল রাখার জন্য অন্যতম উপাদান।##

#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বাগেরহাট জি-নাইন কলা চাষে কৃষকের সাফল্য

আপডেট সময় : ০১:১৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫