সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

মাদক সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উপজেলা গড়তে চান ওসি মোঃ মতলুবর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস. এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতলুবর রহমান। বুধবার (২১ মে) তিনি মোরেলগঞ্জ থানায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি পুলিশের মনোবল বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান।

যোগদানের পর ওসি মতলুবর রহমান স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জানান, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিয়ে, চোরাচালান ও দখলদারিত্ব বন্ধে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন এবং এ কাজে তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

রংপুর বিভাগের সন্তান ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মতলুবর রহমান এর আগে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম বিভাগে কর্মরত ছিলেন। সততা, দক্ষতা ও নেতৃত্বগুণে তিনি ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন বিভিন্ন মহলে।

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওসি বলেন, “আপনাদের সহযোগিতা নিয়েই আমি এগিয়ে যেতে চাই। বস্তুনিষ্ঠ সংবাদ সমাজের প্রকৃত চিত্র তুলে ধরে, যা পুলিশের কার্যক্রমকে আরও কার্যকর করে তোলে।”

তিনি আরও বলেন, “মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আমরা কঠোর অবস্থানে থাকব। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম, শিক্ষক, ধর্মীয় নেতা ও সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।”

নবনিযুক্ত ওসির আগমনে মোরেলগঞ্জবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের বিশ্বাস, তার অভিজ্ঞতা ও পেশাদারিত্ব উপজেলায় শান্তি ও নিরাপত্তা রক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে। **

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদক সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উপজেলা গড়তে চান ওসি মোঃ মতলুবর রহমান

আপডেট সময় : ০২:১৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫