সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

আগৈলঝাড়া থানা পরিদর্শন কালে অতিরিক্ত ডিআইজি মহোদয়কে ফুলের শুভেচ্ছা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক আগৈলঝাড়া থানায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারে অভ্যর্থনা জানানো হয়। আইনশৃঙ্খলা রক্ষায় শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মানদণ্ড সমুন্নত রাখতে আগৈলঝাড়া থানা পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক। ১৩ মে মঙ্গলবার দ্বিবার্ষিক পরিদর্শনে থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণের প্রতি সেবা প্রদানের মান ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন তিনি। অতিরিক্ত ডিআইজি থানায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারে অভ্যর্থনা জানান আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউল ইসলাম। পরে তিনি পুলিশ সদস্যদের অংশগ্রহণে আয়োজিত সালামি প্যারেড পরিদর্শন করেন। এই প্যারেডের নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক। পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি থানা প্রাঙ্গণের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং থানা ব্যবস্থাপনা, মামলার অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের প্রতি সেবার মান নিয়ে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। মতবিনিময় সভায় অতিরিক্ত ডিআইজি বলেন, ‘জনগণের আস্থা অর্জন করতে হলে পুলিশকে সৎ, পেশাদার এবং জনবান্ধব হতে হবে। আগৈলঝাড়া থানার সার্বিক কার্যক্রম দেখে আমি আশাবাদী ও সন্তুষ্ট।’ তিনি বলেন, ‘প্রতিটি পুলিশ সদস্যকে জনসেবায় দায়িত্বশীলতা, মানবিকতা এবং পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জনের অন্যতম শর্ত হচ্ছে স্বচ্ছতা ও দায়িত্ববোধের সাথে কাজ করা।’ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আলাউল হাসান, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোসাঃ শারমিন সুলতানা রাখিসসহ থানার অন্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগৈলঝাড়া থানা পরিদর্শন কালে অতিরিক্ত ডিআইজি মহোদয়কে ফুলের শুভেচ্ছা

আপডেট সময় : ০৬:৩৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫