সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

জীবননগরে অবৈধভাবে ইটভাটায় মাটি বিক্রি করায় জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে বিনা অনুমতিতে মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় শুকুর আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বেলা ১ টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নৌকোর খালের পাশের একটি জমি থেকে বিনা অনুমতিতে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পায় উপজেলা প্রশাসন। পরে অভিযোগের ভিত্তিতে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা সেখানে অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা পান। এসময় সেখান থেকে তিনটি ট্রাক্টর জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে আনা হয়। পরে ট্রাক্টরের চালকেরা নিজেদের ভুল স্বীকার করে পুনরায় একই অপরাধ না করার অঙ্গীকার করলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, বিনা অনুমতিতে মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের শুকুর আলীকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ৭ ধরা লঙ্ঘন, ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা বলেন, বিনা অনুমতিতে মাটি কাটায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের একই অপরাধ পুনরায় না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জীবননগরে অবৈধভাবে ইটভাটায় মাটি বিক্রি করায় জরিমানা

আপডেট সময় : ০৩:১৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫