২৫ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ​তেঁতুলিয়ার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্নের প্রতিবাদে মানববন্ধন বিরামপুরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডব জোতবানি ইউনিয়নে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত, চরম মানবিক বিপর্যয় দর্শনায় ২ নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পের ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পায়নি ক্ষতিপূরণ বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান ১৬৬ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রতারণার শিকার লিজা সিদ্দিক দম্পতি কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে কেদারপুরে ঈদ উপহারের চাল পেল ১৪৯৪ টি পরিবার
চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে যুবকের মৃত্যু

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার ১০ পকেট নামক স্থানে চিলাহাটী থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কেটে মিনাল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার(১৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ইসলাম পাড়ার মৃত মিন্টু মিয়ার একমাত্র ছেলে মিনাল বিকালে বাড়ি থেকে বের হয়ে ঘোড়ামারায় রেললাইনের ওপর বেড়াতে যায় । সেখানেই ট্রেনে কাটা পরে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ বসু জানান, প্রাথমিক ভাবে জানা গেছে ট্রেনের ধাক্কায় মাথায় আঘাতের কারণেই এই যুবকের মৃত্যু হয়েছে।
নিহতের মামাতো ভাই বিদ্যুত হোসেন জানান, ব্যাক্তিগত জীবনে অবিবাহিত মিনাল তার মা শেফালী খাতুনের সঙ্গে বাড়িতে বসবাস করতেন। মানসিকভাবে অসুস্থ থাকায় বাড়ি থেকে তেমন বের হতেন না। বিকেলে বাড়ি থেকে বের হয়ে ঘোড়ামারায় রেললাইনের ওপর বেড়াতে যায় । কিছুক্ষণ পর খবর আসে মিনাল ট্রেনে কেটে মারা গেছে।’নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানায় একটি অপমূত্যু মামলা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019