সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

চুয়াডাঙ্গায় পুলিশ ফাঁড়ির বাইরে কেন্দ্রীয় সমন্বয়কের উপর হামলা, স্থানীয় বিএনপির নেতার বিরুদ্ধে লাইভে কেঁদে বিচার দাবী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় বিএনপির নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মেহেদী হাসান খান বাবু(৩০)।পারিবারিক জমিজমা সংক্রান্ত ঝামেলার জন্য পুলিশ ক্যাম্পে এসে মাথা ফেটে যাওয়া বাবুকে লাইভে কান্নাকাটি করতেও দেখা গেছে।
বুধবার সকালে চুয়াডাঙ্গার জীবন নগর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের আবু মুছা খানের ছেলে বর্তমানে ছাত্র অধিকার পরিষদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান খান বাবু(৩০) জমিজমা সংক্রান্তের ব্যাপারে পিতা ও এক মহুরীর সাথে শাহাপুর পুলিশ ক্যাম্পে আসে। এসময় গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে ১২/১৪ জনের একদল যুবক এসে পুলিশের উপস্থিতিতেই বাবুর উপর হামলা করে মাথা ফাটিয়ে দেয়। দুপুর ১ টায় বাবু ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে বলেন, আমি শাহাপুর ক্যাম্পে আছি। পুলিশের এএসআই মামুনের সামনে আমাকে মারধর করা হয়েছে। আমাকে যখন মারধর করছে তখন গড়াইটুপি ও আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির লোকজন ছিল সেখানে। গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে মারধর করা হয়।কিছুক্ষণ পর আরেকটি ফেসবুক লাইভে আসেন মেহেদী হাসান খান বাবু। সেই লাইভে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘অনেকে যারা ফোন দিচ্ছেন, আমি ধরতে পারছি না। আমি এখনো শাহাপুর ক্যাম্পেই আছি। শুধু প্রতিহিংসার কারণেই আমার ওপর হামলা করা হয়েছে। আর আমি যদি মারাও যাই, আমি বিএনপির যে কয়জনের নাম বলে গেছি তারা দোষী। আমার ওপর হামলায় বেশিরভাগ জড়িত ছিল গড়াইটুপি ও আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি লোকজন।’
এ বিষয়ে শাহাপুর পুলিশ ক্যাম্পের টুআইসি সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মামুন বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আমরা দু পক্ষের নিয়ে বসেছিলাম। সেটা সমাধানও হয়েছে। মীমাংসা শেষে দুপুর ১ টার দিকে তারা চলে যাওয়ার সময় কয়েকজন তার উপর হামলা করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন বিশ্বাস বলেন, ক্যাম্পের আইসি বিষয় মীমাংসা করে কেন্দ্রীয় সহ-সমন্বয়ক বাবুকে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ হয়নি।এ বিষয়ে অভিযুক্ত গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় পুলিশ ফাঁড়ির বাইরে কেন্দ্রীয় সমন্বয়কের উপর হামলা, স্থানীয় বিএনপির নেতার বিরুদ্ধে লাইভে কেঁদে বিচার দাবী

আপডেট সময় : ০২:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫