১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বর্ণাঢ্য আয়োজনে বিএনপি সরকারের ২৫ মন্ত্রীর শপথ,নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন সুন্দরবনে দস্যু তৎপরতা বঙ্গোপসাগর থেকে ২০ জেলে অপহরণ বিজয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে. জীবননগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাবুগঞ্জে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করতে এডভোকেসি সভা শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করায় চাকরি হারালেন মসজিদের খতিব নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উত্তাল মানপাশা কবিরাজ বাড়ি রোড উত্তরাংশে রাস্তা সংস্কারের সাথে পয়োনিস্কান ব্যবস্থার দাবী মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮ টায় চুয়াডাঙ্গা চাঁদমারি মাঠ প্রাঙ্গন হতে বর্ণাঢ্য আয়োজনে সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা মুক্তমঞ্চে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা শেষে জেলা মুক্তমঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিবৃন্দ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে (১৪-১৬ এপ্রিল ২০২৫) বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন। উক্ত আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা,চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডাঃ হাদী জিয়া উদ্দিন আহমেদ।
চুয়াডাঙ্গায় বর্ষবরণ উৎসবকে নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। যেকোন অপ্রীতিকর ঘটনাকে এড়াতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক সাদা পোশাকের পুলিশ, ডিবি নিয়োজিত ছিল। যদি কেউ কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালায় তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে নারীদের ইভটিজিং রোধে পুরা শহরে নেয়া হয়েছে বিশেষ নজরদারি ও অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে সাইবার প্যাট্রোলিং জোরদার করা হয়েছে। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও কোমলমতি ছাত্রছাত্রীরা,সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ; বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019