১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপিত বানারীপাড়ায় বিএনপি নেতার বড় পদ বহাল রেখে ছোট পদ স্থগিত নিয়ে প্রশ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা কারাগারে তেঁতুলিয়ায় নবীণ শিক্ষকদের সংবর্ধনা প্রদান ও বার্ষিক বনভোজন তেঁতুলিয়ায় খাতেমুন জব্বার ফাউন্ডেশন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং মহড়ায় পথচারী গুলিবিদ্ধ দামুড়হুদায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত বাবুগঞ্জে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে মারধোর ও টাকা ছিনতাই।
বানারীপাড়ায় গভীর রাতে তিন বাড়ি ভাংচুর,লুট দুই নারী ও ইমামসহ ৪জনকে কুপিয়ে জখম

বানারীপাড়ায় গভীর রাতে তিন বাড়ি ভাংচুর,লুট দুই নারী ও ইমামসহ ৪জনকে কুপিয়ে জখম

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বাইশারী ইউনিয়নের বৌসেরহাট সংলগ্ন দত্তপাড়া গ্রামে গভীর রাতে তিন বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সিরিজ এ হামলায় দুই নারীসহ ৪জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে দত্তপাড়া গ্রামের সাইদুল কাজী (৪০) নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। এ ঘটনায় প্রতিশোধ নিতে রাত সাড়ে ১১টার দিকে সাইদুল কাজীর ভাই সায়েম কাজী ও ছালাম কাজীর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল সন্দেহজনকভাবে জমি নিয়ে পূর্ব বিরোধ থাকা একই এলাকার কালাম বেপারী,তার বড় ভাই জলিল বেপারী ও ভাতিজা মোরশেদ বেপারীর বাড়িতে সিরিজ হামলা চালায়। কালাম বেপারীর মোটরসাইকেলসহ তিন বাড়ির প্রতিটি ঘরে তান্ডব চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়। এসময় কালাম বেপারীর স্ত্রী রাজিয়া সুলতানা (৩২),ছোট ভাই স্থানীয় খানপাড়া মসজিদের ইমাম আল-আমিন (৩৫) ও মোরশেদ বেপারীর বড় বোন বিউটি বেগমকে (৫৫) পিটিয়ে ও কুপিয়ে জখম করার পাশাপাশি কালাম বেপারীর স্ত্রীর গলার স্বর্নের চেইন,নাক ফুল ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালপত্র লুটে নেওয়া হয়। গভীর রাতে সিরিজ এ হামলার সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের হাসপাতালে নেওয়ার পথে বাধা দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯-এ ফোন পেয়ে ওই রাতেই লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের হাসপাতালে পাঠাতে সহায়তা করেন। আহতদেরকে বানারীপাড়া ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019