১২ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি, রবিবার, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিজয়নগরে ডাকাতি মামলার আসামি ১০বছর পলাতক থাকার পর শেষে পুলিশে হাতে গ্রেপ্তার জিকে সেচ প্রকল্প চুয়াডাঙ্গার কৃষি ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত,তাই খাল খননের বিকল্প নাই- পানিসম্পদ মন্ত্রী বিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাবুগঞ্জে এক মাসে তিন দোকানে দুঃসাহসিক চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট ; নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বরিশালে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় জরিমানা গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই ফের ডিমলায় ৬ বছরের শিশু ধর্ষণ,গ্রেপ্তার ১ বাবুগঞ্জে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অঙ্কুরেই ঝড়ে গেল ফুলের মত শিশু রাকিব : বাবা-মায়ের স্বপ্ন অধরাই রয়ে গেল এক গাছে শত কাঁঠাল
ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে ঝালকাঠিতে হরতাল সড়ক অবরোধ মানববন্ধন বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে ঝালকাঠিতে হরতাল সড়ক অবরোধ মানববন্ধন বিক্ষোভ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে তৌহিদ জনতার উদ্বেগে সোমবার সকালে শহরের ফায়ার সার্ভিসের মোড়ে ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে সড়ক অবরোধ মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন ইসরাইল ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করে যাচ্ছে সবাই নিরব। ফিলিস্তিনে মুসলমানদের উপর হামলা বন্ধ করতে হবে।
ইসরাইলের সকল পন্য বর্জন করার আহ্বান জানান।
সড়ক অবরোধে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণীর পেশার সাধারন মানুষ অংশগ্রহণ করে। দুপুর ২টা পর্যন্ত চলবে সড়ক অবরোধ। বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ খন্ড খন্ড মিছিল নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে মিছিলে তারা বলেন ইজরাইলী পণ্য বর্জন করুন।
বক্তারা ইসরাইলের প্রতি ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানান।
একই দাবিতে বাংলাদেশ ইসলামী আন্দোলন শহরে মোটরসাইকেল সহ বিক্ষোভ মিছিল করেন।

অন্যদিকে জোহরের নামাজ শেষে বায়তুল মোকারম মসজিদের সামনে থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঝালকাঠি সদর উপজেলা শাখা’র উদ্যোগে ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস মোড় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ করে। বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন ঝালকাঠি সদর উপজেলার হেফাজতে ইসলামী দলের সভাপতি মাওলানা আব্দুল মতিন।এ সময় বক্তারা বলেন, মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন আল আকসা মসজিদ আজ ভয়াবহ আগ্রাসনের শিকার। ইসলামের প্রথম কিবলা, ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে তারা এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপের দাবি জানান। সবশেষ, ফিলিস্তিনি শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতের মধ্যদিয়ে কর্মসূচি শেষ হয়।
এদিকে বিকেল পাঁচটায় শহরের ফায়ার সার্ভিস মোরে জেলা জামাতেয় ইসলামী দলের উদ্যোগে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019