সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশালে তরমুজ চুরিতে বাঁধা দেওয়ায় কৃষককে পিটিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তরমুজ চুরিতে বাধা ও চাঁদা না দেওয়ায় কুদ্দুস হাওলাদার (৪৫) নামে এক কৃষককে পিটিয়ে আহত করার পর তার মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) ভোর পৌনে ৪টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বাকেরগঞ্জের রানীরহাটের দিয়ারচর এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।

নিহত কুদ্দুস হাওলাদার ওই এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের মামাতো ভাই মো. মজিবুর রহমান বলেন, বাড়ির পাশের জামিতে তরমুজ চাষ করেছিল কুদ্দুস। সম্প্রতি স্থানীয় কয়েকজন তার জমি থেকে কিছু তরমুজ নিয়ে যায় এবং চাঁদা দাবি করে। এর প্রতিবাদ করায় বৃহস্পতিবার দুপুরে একা পেয়ে কুদ্দুসকে মিরাজ, আনোয়ার, হাসনাই, ফয়সালসহ ১০-১৫ জন মিলে মারধর করে।

বাকেরগঞ্জের চরামদ্দি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) এনামুল হক শহীদ বলেন, কিছুদিন ধরে চরাদি এলাকার কিছু লোক রাতের আঁধারে কৃষক কুদ্দুস হাওলাদারের ক্ষেতের তরমুজ চুরি করে আসছিল। সম্প্রতি তারা দিনের বেলাতেও তরমুজ নিয়ে যায়।

বৃহস্পতিবার দুপুরে তরমুজ চুরি করে নেওয়ার সময় কুদ্দুস তাদের বাধা দেন। তখন তাকে ক্ষেতের পাশে থাকা একটি লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা কুদ্দুসকে উদ্ধার করে আমাদের ফাঁড়িতে নিয়ে আসে। কিন্তু তার শারীরিক অবস্থা খারাপ দেখে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভোররাত সাড়ে ৩টার দিকে কুদ্দুসের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাইনি। তবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহত কৃষকের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য তা মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে তরমুজ চুরিতে বাঁধা দেওয়ায় কৃষককে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ১১:০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫